বাংলারজমিন

অবশেষে স্বস্তির সমঝোতা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

অবশেষে সমঝোতার আভাস মিলেছে। বরিশাল আদালতের অচলাবস্থা কাটাতে আইনজীবী এবং বিচারকরা কঠোর অবস্থা থেকে সরে আসছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার উভয়পক্ষই এক বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। আগামীকাল রোববার সমঝোতা হতে পারে বলে একটি অসমর্র্থিত সূত্র দাবি করেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থি এক আইনজীবী...

দামুড়হুদায় জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে পিতা পুত্রসহ আহত ৭

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ ঘটনায় পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩) সহ ৭ জন আহত হয়েছেন। এ সময় ঘরবাড়ির সঙ্গে তিনটি মোটরসাইকেলও ভাঙচুর হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা নিয়ে...

চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়ম

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

চাঁদপুরে জেলে কার্ডধারীদের জন্য সরকার নির্ধারিত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৮০ কেজি’র স্থলে চাল কম দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন এলাকায় চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মৈশাদী ইউনিয়নে ২২২ জন জেলে কার্ডধারীর জন্য মোট ১৭ হাজার ৭৬০ কেজি চাল সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়।...

দেবিদ্বারে মা’কে অজ্ঞান করে শিশু ছিনতাই

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রকাশ্য দিবালোকে অপহরণকারীদের হাতে মা ও শিশু অপহরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মাকে উদ্ধার করা হলেও ২৭ দিন বয়সী আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভিক্টিম মা আকলিমা আক্তার...

কল রেকর্ড ভাইরাল

উপজেলা প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ দেয়ার হুমকি ঠিকাদারের

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার মহসিন হায়দারের বিরুদ্ধে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া অডিওতে...

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপনে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২৪শে...

‘প্রতিবার যেন এভাবে নিজের ভোটটা দিতে পারি’

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

মাথায় টাক থাকলেও আরমানের বয়স ৩৬ পেরিয়েছে তা বোঝা যায় না। বরিশালের নাজিরের পুল এলাকায় চা বিক্রি করে ভালোই ইনকাম করে। সন্ধ্যায় ইফতারের পর চা খেতে খেতে আরমানের সঙ্গে কথা বলছিলাম। জীবনে সে এই প্রথমবার ভোট দিয়েছে। বয়স ৩৬। ১৮ বছর বয়সেই তো তার প্রথম ভোট দেয়ার কথা। আরমানের সহজ...

দ্রব্যমূল্য, সুশাসন ও কর্মসংস্থান: নতুন সরকারের কাছে নাগরিকদের প্রধান দাবি

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় পেয়ে সরকার গঠন করেছে। স্বাভাবিকভাবেই একটি পোড় খাওয়া ও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক দলের কাছে জনসাধারণের প্রত্যাশার পারদ এখন অনেক উঁচুতে। নির্বাচন উপলক্ষে যে প্রতিশ্রুতি জনগণের কাছে দেয়া হয়েছে এবং দলের ইশতেহারে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এখন সাধারণ মানুষের...

ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানিসম্পদ মন্ত্রী

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষের ও কৃষকদের খোঁজখবর রাখছেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনারথাল হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাওরের...

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে বাড়ি পুড়ে ছাই

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সোহান নামের এক কৃষকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের রফিকুলের...

নিখোঁজের পরদিন রেললাইনের পাশে মিললো যুবকের গলাকাটা মরদেহ

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ময়মনসিংহের সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার আমছর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুমন গত বৃহস্পতিবার রাত...

ময়মনসিংহে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে টাকা আদায় ইউপি চেয়ারম্যানের

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ফেসবুক পোস্ট দিয়ে অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। বৃহস্পতিবার উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকায় করার একটি ভিডিও ফেবুকে ছড়িয়ে পড়েছে। এর...

নড়াইলে বসতভিটা দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে পৈতৃৃক বসতভিটা জবর দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে ফুলদহ গ্রামের ভুক্তভোগী সুকুমার সাহা (৭০) নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের বাণিজ্যিক এলাকায় এ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার দাবি করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার বলেন, তার বাড়ি নড়াইলের...

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭ নম্বরের একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রবিউল...

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা...

আলুর ন্যায্যমূল্য নিশ্চিতে বিশেষ উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় এবং বিশেষ করে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারের সর্বোচ্চ পর্যায়...

সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে জোনায়েদ হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পৌরসভার মেজবার বিল্ডিং (সাবেক পল্লী বিদ্যুৎ অফিস) ভবনের দ্বিতল ভবনের ছাদের উপরে এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ সোনাইমুড়ী বাইপাস সংলগ্ন মাদ্রাসায়ে দারুল ইমানের নাজেরা শাখার শিক্ষার্থী ছিল। তার বাবা মো. স্বপন ফার্নিচার ব্যবসা করতেন। তারা...

দেড়শ’ ফুট সাঁকো হাজারো মানুষের কষ্ট

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেড়শ’ ফুট দৈর্ঘ্যরে একটি বাঁশের সাঁকোই যেন হাজারো মানুষের দুঃখ ও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই তাদের পারাপারের একমাত্র মাধ্যম। জানা যায়, উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে গিলাতলী খাল। খালটির এপার-ওপারে রয়েছে ১ হাজার পরিবারের প্রায় ৫ হাজার মানুষের বসবাস। কিন্তু খালটি পারাপারের জন্য ব্রিজ...

‘দলীয়করণে গত দেড় দশকে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে’

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকের অধিক সময় বাংলাদেশে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে জনপ্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরেই প্রায় ধস নেমেছে। প্রশাসনও সেটা থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অনুযায়ী আমরা একটা দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন...

লালমোহনে ৬ পা নিয়ে বিরল বাছুরের জন্ম

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় ৬ পা নিয়ে বিরল একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথাসংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে অতিরিক্ত...

প্রতিমন্ত্রী সাকিকে সালাম দিতে যাওয়া পুলিশ সদস্যদের পিকআপ ভ্যান খাদে, আহত ৮

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের (বাঞ্ছারামপুর) সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান,...

বারহাট্টায় ইয়াবাসহ যুবক আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

নেত্রকোনার বারহাট্টা থানা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রানা মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজারস্থ জনৈক আ. মোত্তালিবের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামের-মদিন মিয়ার ছেলে। পুলিশ...

লালমোহনে এক রাতে তিন বাড়িতে অজ্ঞান পার্টির হানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেদরকারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ঘরের পুরুষ ও নারীদের অচেতন করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে...

হিলিতে মাদকসহ ৮ কারবারি আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

দিনাজপুরের হিলিতে ইয়াবা, ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার ভারত সীমান্তবর্তী খট্টামাধবপাড়া এলাকায় আলুহাটির মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পলাশ হোসেন, জুয়েল হোসেন, লাল চান আলী, পিয়ারুল ইসলাম, আজাদুল ইসলাম, শাহীন বাবু, মারুফ হোসেন, নুর জামান। তাদের বাড়ি হাকিমপুর...

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে ৪৬ লাখ টাকার অবৈধ পণ্য আটক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। শুক্রবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি। বিজিবি সূত্র জানায়, অভিযানে আনুমানিক ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল...

শ্যামনগরে তিন ইটভাটা মালিককে জরিমানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় তিন ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিমের নেতৃত্বে এসব ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিক্স, নাটুয়াবেড় এলাকার...

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইফতার মাহফিল হয়। এতে জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা...

কালীগঞ্জে অবৈধ মাটিকাটায় দু’জনকে জরিমানা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটিকাটার দায়ে দু’জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটিকাটার অভিযোগে মোবাইল কোর্টে ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ মিলেছে সত্যতা

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদে এবং নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে নিয়োগ দেয়ার অভিযোগের সত্যতা উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। তবে অনিয়মের বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন এবং সেই কমিটির প্রতিবেদনে অনিয়মের সত্যতা পাওয়ার পরও আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অভিযোগ...