হিলিতে মাদকসহ ৮ কারবারি আটক

ফন্ট সাইজ:

দিনাজপুরের হিলিতে ইয়াবা, ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার ভারত সীমান্তবর্তী খট্টামাধবপাড়া এলাকায় আলুহাটির মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পলাশ হোসেন, জুয়েল হোসেন, লাল চান আলী, পিয়ারুল ইসলাম, আজাদুল ইসলাম, শাহীন বাবু, মারুফ হোসেন, নুর জামান। তাদের বাড়ি হাকিমপুর এবং বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় ২৫ পিস ইয়াবা এবং ২৬০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ফুয়েল পেপারসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন