মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। স্বাগত বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজ অধ্যক্ষ সন্ধ্যা বালা দাশ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হযরত আলী ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমুখ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESS)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে।
প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রথম স্থান লাভ করেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ, তৃতীয় স্থান লাভ করেন আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন,রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুর আহমদ চৌধুরী মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল সরকার প্রমুখ।
নরসিংদীর রায়পুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বশির আহম্মদ মোল্লা নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
১৩ জুন (শনিবার), ২০২৬, ১১ঃ০৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
