মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সিলেটে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, সংসদে রাষ্ট্র্রপতিকে অভিশংসনের প্রস্তাবের বিষয় নিয়ে তারা এখনো চিন্তা-ভাবনা করেননি। বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা হবে। এদিকে, শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমীর। এ সময় তিনি বলেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এজন্য প্রস্তুত থাকতে হবে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে। তিনি বলেন, এই নির্বাচনে যারা জীবনবাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সে সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকদের বের করে তাদের হাতে ওই জায়গাগুলোকে তুলে দিতে চাই। আমেদের এই জায়গায় অনেক কনসিডারেনট ও সেক্রিফাইসিং হতে হবে। ডা. শফিক বলেন, নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে এটা ইচ্ছাকৃত। দু’এক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ তরে দেয়া হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে- আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেয়া হয়েছে।
মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে: ডা. শফিক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
