হালান্দকে নিয়ে ‘মিথা প্রচারণা’ করে বিপাকে রিয়ালের সভাপতি পদপ্রার্থী

হালান্দকে নিয়ে ‘মিথা প্রচারণা’ করে বিপাকে রিয়ালের সভাপতি পদপ্রার্থী

ফন্ট সাইজ:

আর্লিং ব্রুট হালান্দকে দলে টানার প্রতিশ্রুতি দিয়ে বিপদেই পড়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি পদপ্রার্থী এনরিকে রিকেলমে। ম্যানচেস্টার সিটির অনুমতি ছাড়াই তাদের খেলোয়াড়ের নাম ও ছবি নির্বাচনী প্রচারণায় ব্যবহার করায় ক্লাবটি এখন স্প্যানিশ এই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে।

রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতিদ্বন্দ্বী রিকেলমে। বুধবার এক টেলিভিশন অনুষ্ঠানে হালান্দের নাম সম্বলিত রিয়ালের জার্সি প্রদর্শন করে তিনি দাবি করেন, রিলিজ ক্লজ ভেঙে হালান্দ সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে চান এবং সভাপতি হলে তিনি এই চুক্তি সম্পন্ন করবেন। এর পরপরই হালান্দের বাবা আলফে ইঙ্গে ও এজেন্টের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘স্পেন থেকে আর্লিং হালান্দের ভবিষ্যৎ নিয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো চুক্তি বা সম্ভাবনা নেই। এই প্রেক্ষাপটে আমাদের খেলোয়াড়ের ছবি ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপের কথা ভাবছি।’

রিকেলমে সিটির আরেক তারকা রদ্রিকেও দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। রিয়াল মাদ্রিদের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ই জুন। গত ২০ বছরের মধ্যে এই প্রথম পেরেজ কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৭৯ বছর বয়সী অভিজ্ঞ ফ্লোরেন্তিনো পেরেজই এই নির্বাচনে জয়ের দৌড়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। করিম বেনজেমা ও কাসেমিরোর মতো রিয়ালের সাবেক তারকারা পেরেজকে সমর্থন দিচ্ছে। রিকেলমের পক্ষে আছেন অল হোয়াইটদের কিংবদন্তি অধিনায়ক ইকার ক্যাসিয়াস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন