চাঁদপুরে যুবককে পিটিয়ে আহত করে বাড়ি ভাঙচুর-লুটপাট

ফন্ট সাইজ:

চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এসময় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শেখদি পালতালুক হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাছুম খান সেনা ক্যাম্পে ও ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনারস্থান পরিদর্শন করে সাব ইন্সপেক্টার রকিবুল ঘটনা সত্যতা স্বীকার করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। তবে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি। অভিযোগকারী মাছুম জানান, সামান্য কথা কাটাকাটি নিয়ে শোহান বেপারীর নেতৃত্বে ৮/৯ জনের কিশোর গ্যাংয়ের সদস্য শোহান, রনি বেপারী, জুয়েল বেপারীরসহ অন্যরা চাইনিজ কুড়াল, দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ও তার পরিবারের ওপর হামলা করে তার বাড়ি ভাঙচুর ও বাড়ির আল মামিরায় থাকা তার মাছ বিক্রির ২০ লাখ ৬০ হাজার টাকা ও তার স্ত্রীর গলার চাইনিজ কুড়াল ঠেকিয়ে ২ ভরি ওজনের চেইন ও কানের দুল নিয়ে যায়। তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টার রকিবুল গ্যাংয়ের সদস্য শোহানের বাড়িতে গেলে ওই বাড়ির মহিলা সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে অভিযোগকরী মাছুমকে হত্যার হুমকি দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন