শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দিনব্যাপী শহরে অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সহায়ক স্টাফবৃন্দ, শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার জেলার পুলিশ লাইনের একটি টিম। অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে শ্রীমঙ্গল উপজেলার পানসী রেস্টুরেন্টে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম পোড়া তেল, রান্নাঘর অত্যন্ত নোংরা, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সঙ্গে রং মিশ্রণ করা, খাদ্যকর্মীদের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ ইত্যাদি। এই অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় পানসী রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক অভিযানকালে লন্ডন রেস্টুরেন্টে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। পোড়া তেল, রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ। খাদ্য পণ্যের সঙ্গে রং মিশ্রণ করা, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ। নোংরা ও মাছি যুক্ত পরিবেশে সবজি কাটা ও খাবার উৎপাদন। এ ছাড়া রান্নাঘরের পাশেই উন্মুক্ত ময়লা আবর্জনার ভাগাড়ের কারণে লন্ডন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টে পোড়া তেল, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথকভাবে ঢাকনাসহ ডাস্টবিনের ব্যবস্থা নেই, কীটপতঙ্গ ও পোকামাকড় প্রবেশ রোধের ব্যবস্থা নেই, রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা। এসব কারণে নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোদ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযানকালে পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ পাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা করা হয়। রিজিক রেস্টুরেন্টে পোড়া তেল পাওয়া যায়, তৈরিকৃত দইয়ের গায়ে মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকা, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন করা। রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা। এসব অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় রিজিক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন