ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল তালুকদার (৫০) তারাকান্দা উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বেপরোয়া গতির বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল তালুকদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারাকান্দা থানার ওসি তানবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘাতক বাসটি আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সচিব নিহত
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
