বিয়ানীবাজারে জমিয়ত ও ফুলতলী মসলকের সমর্থন পেলো বিএনপি
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। নির্বাচন কমিশনে অনিবন্ধিত ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার প্রতিষ্ঠিত এই দলের অনুসারীদের সংক্ষেপে ফুলতলী মসলক বলে সম্বোধন করা হয়।...
