কানাডার ম্যাচ নয়, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচকে বেছে নিলেন জাস্টিন ট্রুডো

কারণ প্রেমিকা

কানাডার ম্যাচ নয়, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচকে বেছে নিলেন জাস্টিন ট্রুডো

ফন্ট সাইজ:

কানাডা ও যুক্তরাষ্ট্র-দুই দেশই ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে। কিন্তু শুরুর দিনটিতে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের দেশকে বাদ দিয়ে বেছে নিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলা দেখাকে। ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচে উপস্থিত ছিলেন।

এর আগে দিনের বেলায় টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ১-১ গোলে ড্র করা ম্যাচটি দেখতে তিনি যাননি। তার এই সিদ্ধান্তের কারণ অবশ্য স্পষ্ট। ট্রুডোর প্রেমিকা হলেন পপ তারকা কেটি পেরি। ৪১ বছর বয়সী এই শিল্পী যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশনায় উপস্থিত ছিলেন।

ফক্স স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ও জাস্টিন ট্রুডো বিশ্বকাপের জন্য অস্থায়ীভাবে ‘লস অ্যানজেলেস স্টেডিয়াম’ নামে পরিচিত সোফাই স্টেডিয়ামের একটি বিলাসবহুল সুটে পাশাপাশি বসে খেলা উপভোগ করছেন। প্রথমার্ধেই ফরোয়ার্ড ফোলারিন বালোগানের জোড়া গোল এবং প্যারাগুয়ের একটি আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্র ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতে নেয় যুক্তরাষ্ট্র।

কানাডার ম্যাচটি টরন্টোতে পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৩টায় শুরু হয়। তাতে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে কানাডা ১-১ গোলে ড্র করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ম্যাচটি শুরু হয় রাত ৯টায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন