রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় যুবদলের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপনের ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে রাউজানের পাহাড়তলী এলাকায় গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া–কাপ্তাই সড়কসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন নেতা-কর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

সড়ক অবরোধের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাসুদ চৌধুরীকে মাথায় গুলি করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

Shah Alam Bhuiyan.

৪ দিন আগে

স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষায় আইন শৃংখলা খুব ভাল।
গতকাল খুলনা। আজ চট্রগ্রাম। এরা কারা?

মন্তব্য করুন