বাংলারজমিন

শেষ নির্বাচনী জনসভার এমরান গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা বিকালে হলেও দুপুরের পর থেকে সভাস্থলে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল...

সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে রিতা

আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না, আমি আপনাদের পাশে আছি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কখনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না এবং নিজেদের অসহায় মনে করবেন না। আমি আপনাদের পাশে আছি। যতদিন বেঁচে থাকবো, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। গত রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালীবাড়ি আনন্দময়ী কালীমন্দিরে সনাতনীদের সঙ্গে নির্বাচনী পথসভায় এসব...

নির্বাচনী সভায় জিকে গউছ

নিজ আসনে জামানত হারানো মুরুব্বি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বড় তামাশা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, জামায়াতের মুরুব্বি হবিগঞ্জ এসে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। কিন্তু তিনি নারীদের সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা মুখে আনলে অজু থাকবে না। এ ছাড়া মৌলভীবাজারে নিজ এলাকার আসনে নির্বাচন করে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। অথচ এই নাকি...

দৌলতপুরে দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সপ্তম শ্রেণি পড়া ৩ বন্ধুকে পাশাপাশি কবরে সমাহিত করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জানাজা শেষে দুই বন্ধুর কবরের পাশেই চিকিৎসাধীন অবস্থায় সাইফ হোসেন (১৪) মারা গেলে তার দাফন সম্পন্ন করা হয়। গত রোববার রাতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাইফ হোসেনের মত্যু হয়।...

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলির ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার। নিহত রফিক চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে ও পেশায় গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপি’র ৬...

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ভাইকে হত্যা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কামদেববাড়ী (শেখবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান। নিহত মো. নূরনবী (৩৬) ওই এলাকার মৃত সুরুজ শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আলম (৩০) একই এলাকার বাসিন্দা। পুলিশ ও...

কুষ্টিয়ায় মেডিকেল কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

কুষ্টিয়া সদর উপজেলায় সামিয়া নিঝুম (২০) নামের এক মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত...

ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে: মুফতি রেজাউল করীম

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বিএনপি এবং জামায়াত জোট পরিষ্কার করেছে- তারা কোরআনুল কারিম বা ইসলাম অনুসারে দেশ পরিচালনা করবে না। তাদের সঙ্গে জামায়াতের জোট না হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ এতো নিচে নামতে পারে তা চিন্তাও করা যায় না। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার...

মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী হচ্ছেন বুয়েটের সাবেক ছাত্রনেতা ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি বাসদ কেন্দ্রীয় সংসদ কমিটির সদস্য ও মাগুরা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার শম্পা বসু। শম্পা বসু জানান, নির্বাচনকে সামনে রেখে এ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও...

ময়মনসিংহ-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীদের নানামুখী তৎপরতায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে গ্রামগঞ্জের প্রতিটি জনপদে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী মাঠে মূল আলোচনায় রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থীÑ মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ), ১১...

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। সোমবার দুপুরে উপজেলার সাওঘাট বেবিস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি বলেন, শান্তি, প্রগতি ও সহাবস্থানের রাজনীতিতে জনগণ জামায়াতে ইসলামীর ওপর আস্থা রাখে এবং তাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন সারা দেশের...

‘যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত’

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। সোমবার দুপুর ১২টায়...

ঢাকা-১৯ নির্বাচনী হালচাল

প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও প্রতিশ্রুতি

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

রাজধানীর উপকণ্ঠ সাভার-আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। উঠান বৈঠকও করছেন পাশাপাশি ভোটারদের কাছে প্রার্থীরা গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও ভোট প্রার্থনা...

গাজীপুর-১ ও ২ আসনের ২০ প্রার্থীর ভোটের অঙ্ক

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

রাজধানী ঢাকার পাশের শিল্পনগরী গাজীপুর এবারো জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আলোচনায়। জেলার পাঁচটি আসনেই ভোটের সমীকরণ সহজ নয়। কোথাও অনেক বেশি ভোটার সংখ্যা, কোথাও শ্রমিক ভোট, কোথাও ব্যক্তিগত জনপ্রিয়তা, আবার কোথাও দলীয় রাজনীতির ভাঙাগড়া নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। এবারের নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৪২...

‘জোটগত সিদ্ধান্ত অমান্য করে আব্দুল মান্নান পরিকল্পিত নাটক করছেন’

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেছেন, আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্ত অমান্য করে পরিকল্পিত নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে মৌলভীবাজার ও রাজনগরের মানুষ ইতিমধ্যেই এই নাটক প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত...

প্রবাসী ও নারীদের প্রাধান্য দিয়ে ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুলের ১৪ প্রতিশ্রুতি

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার সন্ধ্যায় জয়পাড়া জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার নজরুল এই ইশতেহার ঘোষণা করেন। ‘ইনসাফভিত্তিক সমাজ, সুশাসন, সমৃদ্ধি ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক এই ইশতেহারে প্রবাসী কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দোহার-নবাবগঞ্জকে...

কুমিল্লা -১০

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (নাঙ্গলকেট-লালমাই) আসনে ভোটের রাজনীতি জমে উঠছে। বদলাতে শুরু করেছে সমীকরণ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। প্রার্থীদের সক্রিয় প্রচারণায় বদলাতে শুরু করেছে এ আসনের ভোটের হিসাব। নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসন। বিএনপি’র আধিক্য হিসেবে পরিচিত আসনটিতে...

‘ইশতেহার জনগণের সঙ্গে সামাজিক চুক্তি, জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে’

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

বিএনপি’র নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে দলের একটি ‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এই সামাজিক চুক্তি রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে। রোববার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি...

চট্টগ্রাম-১

মিরসরাইয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার জমজমাট লড়াই

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। দুয়ারে দুয়ারে গিয়ে চাইছেন ভোট। নিজেদের মতো করে গণসংযোগ এবং উঠান বৈঠক, পাড়া বৈঠক চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আবার পছন্দের প্রার্থীর জন্য ভোট...

জানুয়ারিতে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। জানুয়ারিতে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয়...

অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে...

বিয়ানীবাজারে সেনাবাহিনী চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ই ফেব্রুয়ারি- এই দুই আবেদন দাখিল করেন তিনি। আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন- ‘অন্যান্য জাতীয়...

বান্দরবানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে বান্দরবানে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন দূর-দূরান্তে। মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, খুমি, লুসাই, খেয়াং, পাংখোয়া, চাক ও বাঙালিসহ ১৪টি জাতিগোষ্ঠীর বসবাস এই জেলায়। তবে জোটবদ্ধ বহিরাগত প্রার্থী ঘোষণায় বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া অনেকটায় বদলে গেছে। ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজে...

যশোরের ৬টি সংসদীয় আসনে ব্যালট পৌঁছেছে: জেলা প্রশাসক

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোরের জেলা প্রশাসন। নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপারও জেলা ট্রেজারিতে পৌঁছে গেছে। আসনওয়ারি সটিং-এর পরে কাল থেকে সেগুলো প্রতিটি উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছে দেয়া হবে। এসময় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয়...

পিরোজপুর-২

বিজয় দ্বারপ্রান্তে, সবাইকে সজাগ থাকার আহ্বান বিএনপি প্রার্থী সুমনের

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

পিরোজপুর-২ (কাউখালি, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জু সুমন বলেছেন, ‘ধানের শীষ উন্নয়নের প্রতীক, ন্যায়ের প্রতীক। ধানের শীষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সকল ভেদাভেদ ভুলে মানুষ যেভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন, তাতে বিজয় এখন দ্বারপ্রান্তে।’ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার, মৈশানি, মেসন্ডা,...

উখিয়া-টেকনাফে ক্যাম্পের বাইরের রোহিঙ্গা উপস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বসবাসরত রোহিঙ্গাদের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালীসহ বিভিন্ন এলাকায় ক্যাম্পসংলগ্ন ও ক্যাম্পের বাইরের এলাকায় নীরবে গড়ে ওঠা রোহিঙ্গা বসতিগুলো এখন আর প্রশাসন কিংবা স্থানীয়দের চোখ এড়ানোর মতো নয়। সরজমিন দেখা গেছে,...

কালাইয়ে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে রোববার বিকালে অনুষ্ঠিত হলো দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভা। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। কালাই উপজেলা জামায়াতের আমীর মো. মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় জয়পুরহাট-২ আসনে ১১...

রাঙ্গাবালীতে ধানের শীষের জনসভায় গণজোয়ার, উন্নয়নের প্রতিশ্রুতি

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপি’র ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। গত শনিবার বিকাল ৩টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। রাঙ্গাবালীর বিভিন্ন ইউনিয়ন থেকে...

ব্রাহ্মণবাড়িয়া-২

হাঁস-রে ধান খেতে দেয়া যাবে নাÑ জুনায়েদ আল হাবিব

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, আমার মার্কা খেজুর গাছ। নির্বাচনে পাস করবে গাব গাছ। দুই-চারটা হাঁস যদি এক বাড়িতে থাকে। তাহলে কানিখানেক জমি দিনেই কিন্তু এমনই শেষ। হাঁস-রে কিন্তু কোনোভাবেই ধান খেতে দেয়া যাবে না।...

জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- মাওলানা আবুল কালাম আজাদ

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা...

গণভোট কী- বোঝে না গ্রামের সাধারণ দরিদ্র মানুষ

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

গণভোট কী? বোঝে না গ্রামের মানুষ। মাগুরা সদরের বিভিন্ন গ্রাম ও শ্রীপুর উপজেলার নানা গ্রাম ঘুরে সাধারণ, হতদরিদ্র, ছিন্নমূল, কৃষকদের সঙ্গে কথা বলে দেখা গেছে গণভোট কী? কীভাবে গণভোট দিতে হবে জানা না তারা। গণভোট দিলে কী হবে, গণভোটে কী কী প্রশ্ন আছে- সে সম্পর্কেও জানে না তারা। সরকারের...

ইয়োফাসের সভাপতি শিবলী, সম্পাদক সাইফুল

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব ও সহকারী কমিশনার/সচিব পদে নিয়োজিত প্রায় ৩ হাজার ৫০০ কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইয়োফাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মামুন শিবলী। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী...

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতকাল দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে তাকে আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেয়া হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলেও...

রায়পুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৭২ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটি উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রাঢ়ি বাড়ির প্রবাসী কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টার...

উখিয়ায় ক্যাম্পের বাইরে থাকা সহস্রাধিক রোহিঙ্গা আটক

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমিতে বসবাসরত সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। রোববার ভোর থেকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় এ অভিযান শুরু হয়। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান থাকায় আটক রোহিঙ্গাদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেনাবাহিনী সূত্র জানায়,...

অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

যশোরের অভয়নগরে ‘স্টুডেন্ট চয়েস’ নামে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার কাপড় ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত শনিবার রাতে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির আনোয়ারা সুপার মার্কেটের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। ক্ষতিগ্রস্ত...