গাজীপুরে মাদক ও টাকাসহ কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ আলামিন হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশের নয়নপুর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আলামিন গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া গ্রামের বাসিন্দা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন