বিএনপি’র সাবেক দু’বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ, কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জে আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার মাঠে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি’র সকল সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মৃধা স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আসনের সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, রায়পুরা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জহিরুল ইসলাম আপেল, রফিকুল হক, পৌর বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মোহন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা, সেক্রেটারি শেখ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন- আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি হাজী ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মৃধা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাছুম মৃধা, প্রচার সম্পাদক আমিন মৃধা প্রমুখ।
আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
১১ মার্চ (বুধবার), ২০২৬, ৯ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
