স্বর্ণ ও রুপার দাম বাড়লো
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালোমানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৫৮ হাজার টাকায় উঠেছে, যা আগে ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। শনিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।...
