দেশ বিদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

২৬ মে (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য মোট পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের একটি বিশাল অর্থায়ন প্যাকেজের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি’র প্রতিনিধিদলের এই...

কবি নজরুলের জন্মবার্ষিকী পালিত

২৬ মে (মঙ্গলবার), ২০২৬

যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছে কবির সমাধিসৌধ। সোমবার পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পাশাপাশি আয়োজন করা হয় স্মরণসভা, যেখানে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী

২৬ মে (মঙ্গলবার), ২০২৬

প্রতিবারের মতো এবারো জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। তবে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত। সোমবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে...

ভারতে চতুর্থবারের মতো দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের

২৬ মে (মঙ্গলবার), ২০২৬

চলমান ইরান যুদ্ধের মধ্যে ভারতে গত ১১ দিনের মধ্যে চতুর্থবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ আড়াই রুপির বেশি দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ রুপি ছাড়িয়ে গেছে।রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো সোমবার পেট্রোলের দাম ২.৬১ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে ডিজেলের দাম ২.৭১ রুপি বাড়ানো হয়েছে। এই...

ঈদে পশুর হাট এলাকায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক

২৬ মে (মঙ্গলবার), ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পশুর হাট-সংলগ্ন ব্যাংক শাখাগুলো ঈদের আগের দিন পর্যন্ত বিশেষ সময়সূচিতে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপ-শাখা এবং...

ফেসবুকে পোস্ট দেয়ার জের

কুয়েট শিক্ষার্থীকে রক্তাক্ত জখম

২৫ মে (সোমবার), ২০২৬

ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে শিক্ষাজীবনের মূল্যবান দুই বছর হারিয়ে ফেলা জাহিদুর রহমানের ওপর পুনরায় হামলা হয়েছে। ঈদে বাড়ি ফেরার জন্য বাস টিকিট কাটতে গিয়ে খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জন্য যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্ত করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

নারায়ণগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আটক ১

২৫ মে (সোমবার), ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৪৮)কে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়। ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র।জানা যায়,...

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা

২৫ মে (সোমবার), ২০২৬

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।পুলিশ সূত্রে জানা...

বিকল্প বাজেট দেবে জামায়াত

২৫ মে (সোমবার), ২০২৬

জাতীয় বাজেটের মূল উদ্দেশ্য সম্পদ পুনর্বণ্টনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। কিন্তু সেই বাজেট যেন সাধারণ মানুষকে শোষণের হাতিয়ার বা অর্থ পাচারের বন্দোবস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে। স্বাধীনতার পর থেকে বিগত বছরগুলোতে দেশের বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হতে পারেনি। এবার গতানুগতিক ধারা থেকে বের হয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা...

মিড ডে মিল

অব্যবস্থাপনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

২৫ মে (সোমবার), ২০২৬

স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাদ্যের মান ও সরবরাহে কোনো ধরনের গাফিলতি কিংবা অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, আর কোনো অনিয়ম হলে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাতিল করে পুনরায় টেন্ডার দেয়া হবে।রোববার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) স্কুল ফিডিং...

পশুর গাড়ি টানাটানি নিয়ে নজরদারি চলছে: র‌্যাব ডিজি

২৫ মে (সোমবার), ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী গাড়ি যেন জোর করে কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা না হয় সে বিষয়ে র‌্যাব বিশেষ নজরদারি করছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। রোববার রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।অতিরিক্ত আইজিপি...

জাল সনদধারীদের বিরুদ্ধে অ্যাকশনে মন্ত্রণালয়

১১৭ শিক্ষকের এমপিও বাতিল

২৫ মে (সোমবার), ২০২৬

জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেয়া হচ্ছে। এদিকে জাল ও ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহারের অভিযোগে আরও ২৪ জন...

ঈদযাত্রায় নৌপথে কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

২৪ মে (রবিবার), ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ করে ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ঘাটের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে ঢাকা সদর ঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক...

সহিংস রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি এনসিপি’র

২৩ মে (শনিবার), ২০২৬

রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনের পর জনগণ ভেবেছিল পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর...

ফের রিজার্ভ বেড়ে ৩৪.৩৭ বিলিয়ন ডলার

২৩ মে (শনিবার), ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৭ কোটি (৩৪.৩৭ বিলিয়ন) ডলার। আর আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৯৭১ কোটি (২৯.৭১ বিলিয়ন) ডলার। তার আগে রিজার্ভ ছিল ৩ হাজার ৪৩৩ কোটি (৩৪.৪৪ বিলিয়ন) ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২ হাজার ৯৬৫ কোটি (১৯.৬৫ বিলিয়ন) ডলার।...

চট্টগ্রামে আবারো ২ শিশুকে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টা অবরুদ্ধ পুলিশ

২৩ মে (শনিবার), ২০২৬

চট্টগ্রামে আবারো ২ শিশু ধর্ষণের চেষ্টাকালে ১ জনকে আটক করেছে স্বজনরা। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষুব্ধ জনতার তোপের মুখে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়েছে ডবলমুরিং থানা পুলিশের সদস্যদের। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের হাজীপাড়ায়...

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করবে সরকার : সড়কমন্ত্রী

২৩ মে (শনিবার), ২০২৬

অনুকূল আবহাওয়া থাকলে এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। তিনি বলেন, এবার ঈদের সময়টা অল্প। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ ও কোরবানির পশু পরিবহন করায় মহাসড়ক ও সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা বড় ধরনের চ্যালেঞ্জ। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি...

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

২৩ মে (শনিবার), ২০২৬

রাজধানীর ধানমণ্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন পাকা রাস্তার ওপর এবং জুমার নামাজের পর আনুমানিক ধানমণ্ডি-৩২ এর...

বাংলাদেশের কারাগারে থাকা সোনালির স্বামীসহ ৪ জনকে ফিরিয়ে আনতে রাজি ভারত

২৩ মে (শনিবার), ২০২৬

২০২৫ সালে বাংলাদেশি চিহ্নিত করে পশ্চিমবঙ্গের বীরভূমের অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনালি খাতুন ও তার স্বামীসহ সন্তানকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সঙ্গে বীরভূমেরই সুইটি বিবি ও তার সন্তানদেরও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সেখানে তাদের অবৈধ প্রবেশের দায়ে কারাগারে পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। তবে দু’টি পরিবার কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। বাংলাদেশি হিসেবে পুশব্যাক করা...

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে ক্যাবের প্রতিবাদ

২৩ মে (শনিবার), ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত বিদ্যুতের মূল্যহার পরিবর্তন সংক্রান্ত গণশুনানিতে অংশ নিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইআরসিতে জমা দেয়া মতামতে ক্যাব বলেছে- বর্তমানে দেশের সাধারণ মানুষ...

সীতাকুণ্ডে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

২২ মে (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মিরসরাইয়ের একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাসান (১৪) ও হারুনুর রশিদ (৫৫)। এ ছাড়া, বাড়বকুন্ড মুসা কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। পুলিশ ও স্থানীয়...

খুলনায় বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি

২২ মে (শুক্রবার), ২০২৬

খুলনায় বিএনপি অফিসে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নগরের লবণচরা থানাধীন পুটিমারী বাজারের বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ দুই যুবক বিএনপি’র সহযোগী সংগঠন যুবদলের সদস্য বলে জানা গেছে। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, যুবদল কর্মী মাসুম বিল্লাহ (৩৫) ও...

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলা

তদন্তে ফের সিট গঠনের নির্দেশ আদালতের

২২ মে (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার তদন্তে নতুন মোড় নিয়েছে। ফের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের সিট গঠন করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। আদালত জানিয়েছে, এখন থেকে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে তদন্ত। ঘটনার রাত থেকে শেষকৃত্য...

ডিজিটাল সহিংসতা রোধে জাতীয় পর্যায়ে মিডিয়া এডভোকেসি ক্যাম্পেইন

২১ মে (বৃহস্পতিবার), ২০২৬

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার বাংলাদেশে যেমন নতুন অর্থনৈতিক ও সামাজিক সুযোগ তৈরি করেছে, তেমনি এর অপব্যবহারে নারীর প্রতি সহিংসতার নতুন ক্ষেত্রও তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা, অনলাইন হয়রানি এবং ডিজিটাল যৌন নিপীড়ন এখন একটি বড় সামাজিক ও মানবাধিকার চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। এই বাস্তবতায় নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে...