আলেমদের ওপর চালানো জুলুমের বিচার হবে

সিলেটে হুমায়ুন কবির

আলেমদের ওপর চালানো জুলুমের বিচার হবে

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আজকের বাংলাদেশে কেউ যদি মনে করে আলেমদের অসম্মান করে পার পেয়ে যাবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। তিনি বলেন, যারা আলেমসমাজের বিরুদ্ধে বিদ্বেষী আচরণ করেন, তাদেরকে আমি বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার কখনো আলেমদের অসম্মান সহ্য করবে না।

ইনশাআল্লাহ বিগত ১৫ বছরে আলেম-ওলামাদের উপর যে নির্যাতন চালানো হয়েছে, সব জুলুমের বিচার হবে। তিনি নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন ও জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মো. আনোয়ারুল কাদির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কারী শফিকুর রহমান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন