কঠোর অবস্থানে সরকার

খুন-ধর্ষণের বিচার

কঠোর অবস্থানে সরকার

ফন্ট সাইজ:

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গত এক মাসে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী। চাঞ্চল্যকর এসব ঘটনার বিচার দ্রুত শেষ করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অপরাধীদের সর্বোচ্চ সাজা দ্রুত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান দায়িত্বশীল মন্ত্রী। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হওয়া মব কালচার নিয়ন্ত্রণে কঠোরতা দেখাচ্ছে সরকার। বৃহস্পতিবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়তা দেখিয়ে মব রুখে দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাট থেকে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ শেষে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে পালিয়ে যায় ঘাতক। এর সাত ঘণ্টার মধ্যেই ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান রহমানও ছুটে যান শিশুটির বাসায়। দ্রুত বিচার নিশ্চিতে আশ্বাস দেন। একই সময়ে ঢাকার সাভারে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজাহান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকেও গ্রেপ্তার করা হয়। এর আগে রাজধানীর মান্ডায় এক প্রবাসীকে হত্যার মরদেহ ৮ টুকরা করে প্রেমিকা ও তার বান্ধবী। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার পুলিশ। সপ্তাহখানেক আগে গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং উত্তেজিত জনতা তাকে নিজেদের হাতে বিচার করার দাবি তোলে। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের দৃঢ়তায় মব থেকে রক্ষা পায় আসামি।

এদিকে চাঞ্চল্যকর এসব ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত বিচার কাজ শেষ করার জন্যও আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ওদিকে ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় সব মন্ত্রণালয় ও সংস্থা মিলে বিশেষ ড্রাইভ (পদক্ষেপ) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অগ্রাধিকার হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার এই নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদিকে সরকার গঠনের পর থেকেই দলবদ্ধ সহিংসতা বা মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। এধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও সরকারপ্রধান স্পষ্ট ঘোষণা দেন। এ বিষয়ে পুলিশের অবস্থানও কঠোর।

ট্যাগসমূহ:

লিমা

১ মাস আগে

অবস্থান কোথায়? একটা বিচার ও করতে পারেন নাই আর বড় বড় বিবৃতি।

MD Khan

১ মাস আগে

মব কালচার দমন চাই। যেকোনো ধরনের ধর্ষণ, হোক শিশু, হোক বয়স্ক, সকল ধর্ষণের বিচার এক মাসের মধ্যে সম্পূর্ণ হোক এটা আমরা চাই।
আমরা ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই।

মন্তব্য করুন