লেদারট্রেস বাংলাদেশ ট্রেসেবল অ্যান্ড সার্কুলার লেদার প্রোডাকশন প্রকল্পের পলিসি লঞ্চ অনুষ্ঠান হয়েছে। ২০শে মে ঢাকার গুলশান-২ এ অবস্থিত দি ওয়েস্টিন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের চামড়া শিল্পে ট্রেসেবিলিটি সিস্টেম, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক কমপ্লায়েন্স নিশ্চিত করার মাধ্যমে এ শিল্পকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়?্যার এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান শপন এবং এফএলএএক্সএ-এর পরিচালক ইবনুল ওয়ারা।
