সিলেট-খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি

সিলেট-খুলনা মহানগর পুলিশ কমিশনারসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ফন্ট সাইজ:

সিলেট ও খুলনা মহানগর পুলিশের কমিশনার এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি আদেশে এসব রদবদল করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে চারজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আদেশ অনুযায়ী, সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম। খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে এবং রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে এবং অ্যান্টি টেররিজম ইউনিটের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র‌্যাবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পাবনার এসপি মো. ছুফি উল্লাহকে সিআইডিতে বদলি করা হয়েছে। তার জায়গায় পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের এসপি আবু আশ্রাফ। এ ছাড়া পুলিশ অধিদপ্তরের এসপি আ ফ ম নিজাম উদ্দিন এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি তাহসিন মাসরুর হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। সিআইডির এসপি মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জে পদায়ন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন