খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। রোববার রাতে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেটি নিভিয়ে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে এসে দুই যুবক সিটি কর্পোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। কাঠ বা কাগজ কিছু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পর আগুন নিভে যায়।
আরও পড়ুন:
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে ভারত-বাংলাদেশের ঢাল এবং অস্ত্র দ্বিপাক্ষিক প্রত্যর্পণচুক্তিই !
খুলনা থানার এসআই মো. আশরাফ হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তা তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।’
