চট্টগ্রামে আবারো ২ শিশুকে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টা অবরুদ্ধ পুলিশ

ফন্ট সাইজ:

চট্টগ্রামে আবারো ২ শিশু ধর্ষণের চেষ্টাকালে ১ জনকে আটক করেছে স্বজনরা। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্ষুব্ধ জনতার তোপের মুখে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়েছে ডবলমুরিং থানা পুলিশের সদস্যদের। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের হাজীপাড়ায় ৬ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে এহসান নামে এক ব্যক্তি। তাকে আটক করে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়।

স্বজনরা জানান, এহসান ওই দুই মেয়ের পাশের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। সে একটি সেমিপাকা কলোনির কেয়ার টেকার হিসেবে কাজ করে। শুক্রবার দুপুরে নামাজের সময় ২ বোনকে একটি টিনের বেড়ার ভেতরে ডেকে নিয়ে যায়। পরে শরীরে স্পর্শ করলে অন্য মেয়ে দেখে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে। তবে গতকালের বাকলিয়ার ঘটনার পর ঝুঁঁকি বিবেচনায় পুলিশ তাকে দ্রুত আদালতে পাঠায়। ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু বাকলিয়া এলাকার ঘটনার মতো এখানেও উত্তেজিত জনতা আমাদের ঘিরে ফেলে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আমরা অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে সক্ষম হই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন