ইসলামী ব্যাংক রক্ষায় সীতাকুণ্ডে মানববন্ধন

ইসলামী ব্যাংক রক্ষায় সীতাকুণ্ডে মানববন্ধন

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’কে ঘিরে চলমান ‘ষড়যন্ত্র’ বন্ধ, বর্তমান চেয়ারম্যান জুবায়ের রহমান ও এমডি কামাল উদ্দিনের পদত্যাগ এবং সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড ইসলামী ব্যাংক শাখার সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। গ্রাহক আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- আবুল হোসেন, ব্যবসায়ী আবুল কাসেমসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

তারা অবিলম্বে বর্তমান চেয়ারম্যান ও এমডিকে অপসারণ করে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গ্রাহকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার- ফেস্টুন প্রদর্শন করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন