সংসদ নির্বাচন ২০২৬

ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বাংলাদেশে জাতীয় নির্বাচনে সকাল থেকে ভোটদান চলছে। ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে পরিস্থিতি। এই নির্বাচনের দিকে ভারত যেমন সার্বক্ষণিক নজর রেখে চলেছে তেমনি ভারতের মিডিয়ারও প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। ভারত থেকে এক ডজনের বেশি সাংবাদিক নির্বাচন কভার করার জন্য ঢাকায় গিয়েছেন। ভারতের অধিকাংশ জাতীয় সংবাদপত্রগুলির অনলাইনে সম্প্রচার লাইভ চলছে। বিভিন্ন টিভি চ্যানেলও...

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের ভিড়

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

সিরাজগঞ্জে ভোটগ্রহণ শুরু থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সিরাজগঞ্জ-২ আসনের ফুলবাড়ী, সয়াগোবিন্দ, কোলগয়লা, কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজগঞ্জ কারেক্টরেট স্কুল এন্ড কলেজ ঘুরে এমনটা দেখা গেছে। কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের...

চট্টগ্রামের ভোটকেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড়, হিন্দু ভোটারদেরও উল্লেখযোগ্য উপস্থিতি

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ শাসনের অবসানের পর আজ দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে চট্টগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি। এছাড়া হিন্দু ভোটারদেরও উপস্থিত উল্লেখযোগ্য লক্ষ্য করা গেছে। আগে নির্বাচনের সময় মানুষজন সংঘর্ষের আশঙ্কায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। তবে এবারের নির্বাচনে...

বরিশাল ৫ আসনে ৪ ঘণ্টায় প্রায় ৩০ ভাগ ভোটগ্রহণ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

বরিশালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণের হার অনেটাই শ্লথ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল ১০-১২ শতাংশ। তবে বেলা যত গড়াচ্ছে এ হার তত বাড়ছে। বেলা সাড়ে ১১টায় বরিশাল ৮৮নং ইসলামীয়া সরকারি প্রাথমিক...

বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ৩ ঘণ্টায় উপস্থিতি ১৪.৬২ শতাংশ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকা-১১ আসনের বাড্ডা হাইস্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে শান্ত ও সুশৃঙ্খল। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ। বাড্ডা হাইস্কুলের প্রিসাইডিং অফিসার দিলীপ কুমার সেন মানবজমিনকে বলেন,...

দুর্গাপুরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউকে লন্ডন বিএনপির ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম (বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত) ভোটকেন্দ্রের...

​ভোটের যে চিত্র দেখা গেলো লালবাগের দুই কেন্দ্রে

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

লালবাগের একটি কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। লালবাগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে একটি কেন্দ্রে উল্লিখিত শতাংশে ভোট পড়ে এই সময়। এই তথ্য জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অন্য কেন্দ্রটির ভোটের হার প্রায় ৯ শতাংশ। স্কুলটিতে মোট ভোটারের সংখ্যা ৭ হাজার...

পলাশপুর উচ্চ বিদ্যালয়ের ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৫শ

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকা-৪ নির্বাচনী আসনের পলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম ৩ ঘন্টায় ৫০০ এর মতো ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইকবাল হোসেন মানবজমিনকে বলেন,  এটি ৯৫ নাম্বার কেন্দ্র। এ কেন্দ্রের মোট ভোটার ২৯৭৪ জন। সব মহিলা ভোটার। এখন পর্যন্ত ৬টি বুথে ৫০০ এর মতো ভোট কাস্ট হয়েছে। তবে বেলা বাড়ায় ভোটার...