বরিশাল ৫ আসনে ৪ ঘণ্টায় প্রায় ৩০ ভাগ ভোটগ্রহণ

ফন্ট সাইজ:

বরিশালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটগ্রহণের হার অনেটাই শ্লথ। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল ১০-১২ শতাংশ। তবে বেলা যত গড়াচ্ছে এ হার তত বাড়ছে। বেলা সাড়ে ১১টায় বরিশাল ৮৮নং ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মশিউর রহমান জানান, এ কেন্দ্রের ১৯৮০ ভোটারের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত ৫৮২ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের হার ৩০ ভাগের কাছাকাছি। টাউন হল কেন্দ্রেও ভোটের হার ২৮ ভাগ। প্রার্থী এজেন্টদের মতে দুপুরের দিকে ভোটের হার বাড়বে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন