ফাঁকা ঢাকায় রাস্তায় ক্রিকেট খেলায় মেতে উঠেছে যুবকরা

ফাঁকা ঢাকায় রাস্তায় ক্রিকেট খেলায় মেতে উঠেছে যুবকরা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে চলছে ভোটের আমেজ। ভোট উৎসবে অংশ নিতে রাজধানী ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। ফলে নগরীর অনেক সড়কই দেখা গেছে তুলনামূলক ফাঁকা। এই সুযোগে ঢাকার ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে উঠেছেন কয়েকজন যুবক।
বৃহস্পতিবার গুদারাঘাট ও কাঁচাবাজার সংলগ্ন গুলশান লেকের পাশে এমন দৃশ্য দেখা যায়। ফাঁকা সড়কে ব্যাট-বল হাতে খেলায় মগ্ন ছিলেন তারা, যা শহরের চিরচেনা কোলাহলের মাঝে একেবারেই ব্যতিক্রম চিত্র তৈরি করেছে।
নাহিয়ান নামে এক যুবক বলেন, ভোট দিয়ে এসেছি। ঢাকা-১১ আসনে এখনো পরিবেশ বেশ সুন্দর। কাজ নেই, সবাই ভোটের আমেজে আছেন, রাস্তাও ফাঁকা সেজন্য বন্ধুরা মিলে আশাপাশের সবাই ক্রিকেট খেলছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন