পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূর। আজ সকাল ৮টা ৩৯ মিনিটে তিনি ভোট প্রাদান করেন। গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভোটার তিনি।
ভোট দেয়ার পর স্থানীয় সংবাদকর্মীদের নুরুল হক নুর বলেন, এটা ঐতিহাসিক ভোট। আমি যে কেন্দ্রে ভোটার সেখানে ভোট দিয়েছি। অভিযোগ করে নুর বলেন, গত ৪-৫ দিন ধরে পরিবেশের অবনতি। হামলা-মামলা। প্রশাসনের একটি প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ করেছি। এসময় তিনি উল্লেখ করেন, আমার প্রধান নির্বাচনী এজেন্টকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিলো কোনও কারণ ছাড়াই। আমাদের নেতাকর্মীদের ওপর আক্রামণাত্মক ছিলো। আমাদের যে ১২৪ টা কেন্দ্র রয়েছে, সেখানকার কর্মীদের সাধারণ নাস্তার খরচ থাকে, সেগুলো আমাদের প্রতি কেন্দ্রে পৌছানো লাগে। সেখানে তিন লাখ টাকা ছিলো। সেখানে প্রশাসনের নাটকীয় একটা ভূমিকা দেখেছি।
তিনি আরও বলেন, আমি পুরো এলাকা এখনো ঘুরে দেখেনি, সেনাবাহিনীর ভূমিকা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। আমার বাড়ি চর বিশ্বাস। সেখানে দেখেছি যে, বাড়ির পুকুরের পাড়ে আমার ছেলেদের ওপর কোনও কারণ ছাড়াই অতর্কিত হামলা করা হয়েছে। চরকাজল ও চর বিশ্বাস-এ একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
