বড্ড ভয়ে ছিলাম, ভোট দিয়ে স্বস্তি লাগছে

বড্ড ভয়ে ছিলাম, ভোট দিয়ে স্বস্তি লাগছে

ফন্ট সাইজ:

লাঠিতে ভর দিয়ে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের ভোটকেন্দ্রে এসেছেন নব্বই বছরের বৃদ্ধা আলী আহমেদ। তিনি বলেন, অনেক দিন পর স্বস্তি পেলাম। অসুস্থ শরীরে হাটতে পারি না, তবুও মনের জোর নিয়ে ভোট দিতে এসেছি। এখন মনে হচ্ছে আমি নব্বই বছরের বৃদ্ধা না, ১৬ বছরের তরুণ। ভোটকেন্দ্রে আসার আগে মনের মধ্যে একটা ভয় ছিল, এখন মনটা হালকা হয়ে গেছে। মনে হচ্ছে আয়ু বেড়ে গিয়েছে। ভোট দিতে পেরে খুবই আনন্দিত হয়েছি। অসুস্থ থাকলেও এখন সুস্থ মনে হচ্ছে।

রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের বাইরে এবং ভিতরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। এই স্কুলটির দুই কেন্দ্রে ভোট দিচ্ছেন নারী ও পুরুষ ভোটাররা। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৮০১ জন। এখানে সকাল দশটা পর্যন্ত ভোট পড়েছে ২৯৪টি।

সরজমিনে দেখা যায়, এই কেন্দ্রে ভোটারদের ভিড় কম। ভোট দিতে আসা ভোটাররা খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।
প্রিসাইডিং অফিসার আহসান হাবিব বলেন, আমাদের এখানে বুথ রয়েছে তিনটি। ৫৫ নম্বর কেন্দ্রটির দুই নম্বর কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত ভোট পড়েছে ৯৬টি (৬.৫৩)। এখানে মোট ভোটার ১ হাজার ৪৬৯ জন। এছাড়া এক নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিশ্বজিৎ বলেন, এখানে মোট ভোটার ২ হাজার ৮০১ জন। সকাল দশটা পর্যন্ত ভোট পড়েছে ২৯৪টি। সকালের দিকে ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন