মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, ভোটগ্রহণ শুরুর পর মুন্সীগঞ্জে বিএনপি ধানের শীষের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্য উত্তেজনা দেখা দেয়। এ আসনটির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সদ্য বহিস্কার হওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের রাস্তায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে আসেন। তবে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন