দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার রাত ১টা ৪৪ মিনেটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান পোস্টে লেখেন, গত কয়েক মাসে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন এবং কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, নির্বাচনের ফলাফলে অনেকেই হতাশ ও ব্যথিত হতে পারেন, তবে তাদের প্রচেষ্টা বৃথা যায়নি। এবারের নির্বাচনে ৭৭টি আসন পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এটা কোনো ধাক্কা নয়। এটি একটি ভিত্তি।
রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০ আসনে নেমে এসেছিল। ২০২৬ সালে সরকার গঠনের পথে দলটি, যে যাত্রায় সময় লেগেছে ১৮ বছর। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের লক্ষ্য পরিষ্কার-বিশ্বাস অর্জন করুন, হিসাব করার ক্ষমতা রাখুন এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুত হোন। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা শুধু নির্বাচনি প্রচারণায় নয় বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে।
পোস্টে তিনি আরও লেখেন, আমাদের আন্দোলন কখনো একটি নির্বাচন নিয়ে হয়নি। গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকদের অধিকার রক্ষা করা এবং একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিতা রাষ্ট্র গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। জামায়াত একটি নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করবে এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে। নীতিগত ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল।

Md. Shahadat Hossain

৪ মাস আগে

জনাব শফিকুর রহমান আশা জাগানিয়া বার্তা দিয়েছেন। নতুন দিনের শুভ সুচনা দেখতে পাচ্ছি। আশা করি জনাব তারেক রহমান গনতান্ত্রিক বিএনপি-কে এই নব যাত্রায় পথ নির্দেশকের ভুমিকায় অগ্রণী ভুমিকাটা ধরে রাখবেন- যেমনটি তিনি প্রথম থেকেই করে আসছেন।
শুভেচ্ছা সবাইকে।

MD.SUMON

৪ মাস আগে

ফলাফলকে সম্মান জানানো এবং সৌজন্যমূলক বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিক ধন্যবাদ।

বিরোধীদল হিসেবে প্রথম ও প্রধান দায়িত্ব হবে এই ৭৭টি আসনে জনগণের দেওয়া আস্থার মর্যাদা রক্ষা করা এবং ঘোষিত ইশতেহারের অঙ্গীকারগুলো বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। পাশাপাশি সরকারকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহির আওতায় রাখা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া, ইনসাফ প্রতিষ্ঠায় সোচ্চার থাকা এবং জাতীয় স্বার্থে সব ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা—এগুলোই হওয়া উচিত অগ্রাধিকার।

এভাবেই জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

Nazrul Islam

৪ মাস আগে

এমন দায়িত্বশীল এবং গঠনমূলক বক্তব্য ইতিপূর্বে বাংলাদেশের সংসদের কোন বিরোধী দল থেকে পূর্বে কখনও শুনিনি।জনগণের টাকায় সংসদ নির্বাচন হয়েছে এবং আপনারা সাংসদ নির্বাচিত হয়েছেন।সুতরাং আপনাদের কাছ থেকে আমরা গঠনমূলক রাজনীতি আশা করি।ইস্যু তৈরী করে সংসদ বর্জন করে এই সংসদকে অকর্যকর করা হবে এমন রাজনীতি আমরা আর দেখতে চাই না।

মোঃ ছাইদুর রহমান

৪ মাস আগে

যা পাওয়ার যোগ্য নায়
তা পেয়ে ও খুশি নায়

মোঃ হুমায়ুন কবির

৪ মাস আগে

ধন্যবাদ। সুচিন্তিত সিদ্ধান্ত।
ইন্ডিয়া, কথিত ডিপ স্টেট এবং প্রগতিশীল নারী জনগোষ্ঠীর আস্থা অর্জন করুন।

মোঃ আতোয়ার হোসেন (আতাউর)

৪ মাস আগে

দায়িত্বশীল ভুমিকা পালন করবেন এটা আমরা বিশ্বাস করি ,তবে সরকারী দলের সংসদ সদস্য যত অর্থ বরাদ্দ পাবেন তার এলাকার উন্নয়নের জন্য বিরোধীদলের সংসদ সদস্যগন সমপরিমান অর্থ যেন বরাদ্দ পান সেই কথাটা সংসদে উত্থাপন করবেন আশা করি। দলকে আরও সংগঠিত করবেন ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করবেন। ইনসাফের ভিত্তিতে সরকার যেন দেশটাকে পরিচালনা করে সেদিকে বিরোধীদলের সংসদ সদস্যোর দৃষ্টি দিতে হবে। আমরা এটা দেখতে চাই আমরা হানাহনি খুনাখিুনি চাই না।

রিজভী

৪ মাস আগে

প্রথম এবং প্রধান কাজ হবে যদি এই ৭৭ টা আসনে জামায়াতের দেওয়া ইসতেহার শতভাগ পূরনের সর্বোচচ চেষ্টা করা হয়, দূনীতিমুকত প্রশাসন, ইনসাফ কায়েম এবং সামগ্রিক উননয়নে সবোচচ ভূমিকা রাখতে পারা। এতেই জনগনের ইচ্ছার প্রতিফলন হবে।

Binsuwaidi

৪ মাস আগে

We should give thanks for both the party BNP & JAMAT. They introduced us new politics and enjoyable election. It was look like a T20 match . Initially we saw jamat was winning in this election but at the end we saw BNP win. Thank you Dr Yunus and Gen.waqar also

Shah Alam Bhuiyan.

৪ মাস আগে

জামায়াত কে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে ফলাফল টেম্পারিং এর যে বিষয়টা আলোচনায় এসেছে সেটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
এই ক্ষত্রে আওয়ামী লীগের পূনর্বাসনের দায়িত্ব যদি বিএনপি গ্রহন করে তাহলে সেটার মূল্য বিএনপি কে দিতে হবে।

Aziz ullah

৪ মাস আগে

আপনার পোস্ট থেকে যা বুঝেছি তা হল এই একটি সুন্দর ধারাবাহিক গনতন্ত্র চর্চার জন্য দায়িত্বশীল ও সচেতন বিরোধী দলের ভূমিকা পলনের মাধ্যমে দেশ কে এগিয়ে নেওয়ার এক শান্তিময় বার্তা বহন এর পথ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং আপনার প্রিয় সংগঠন কে কবুল করুন।আমিন

A R Sarker

৪ মাস আগে

ধন্যবাদ ফলাফল মেনে নেয়ার জন্য এবং মার্জিত বক্তব্য দেয়ার জন্য।

মন্তব্য করুন