ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন।
সেনা প্রধানওয়াকার-উজ-জামান বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিলাম, আজ আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তি পূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমি খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে, আমি জানতে পেরেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি ভোটারদের অনুরোধ করবো আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
