রাজধানীর করাইল বস্তির ভোটারদের কেন্দ্রে আনতে দুই প্রার্থীর সমর্থকদের রিকশায় উঠানোর প্রতিযোগিতা দেখা গেছে। করাইল বস্তিতে প্রায় উনত্রিশ হাজার ভোটার। এবার তারা ভোট দিচ্ছেন বনানীর তিনটি কেন্দ্র বনানী মডেল উচ্চ বিদ্যালয়, টিএনটি বালক ও বনানী বিদ্যানিকেতন। বস্তি থেকে কেন্দ্র তিনটি দুরে হওয়া ভোটারদের জন্য রিকশার ব্যবস্থা করেছেন ঢাকা ১৭ আসনের দু্ই প্রার্থীর কর্মীরা। বিটিসিএল কলোনি, এরশাদ নগর, সালাম বাজার, বৌবাজার, জামাই বাজারসহ পুরো এলাকাতেই দেখা গেছে একই চিত্র । দুই প্রার্থীর সমর্থকরা ভোটারদের রিকশায় উঠিয়ে ভোট কেন্দ্রে পাঠাচ্ছেন।
সকালে ভোটারের উপস্থিতি কম দেখার কারণ হিসেবে সালাম নগরের বাসিন্দা জামাল বলেন, এখান থেকে বহু ভোটার সাভার, আশুলিয়া, গাজীপুর চলে গেছে। তাদের মধ্যে কিছু ভোটার এসে ভোট দিলেও বেশিরভাগ অনুপস্থিত দেখা যাচ্ছে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলা ধারণা করা করছেন তিনি।
