লালবাগের একটি কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ। লালবাগ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে একটি কেন্দ্রে উল্লিখিত শতাংশে ভোট পড়ে এই সময়। এই তথ্য জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অন্য কেন্দ্রটির ভোটের হার প্রায় ৯ শতাংশ। স্কুলটিতে মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৭৫টি। এই স্কুলের সব ভোটারই পুরুষ। কেন্দ্রটি ঢাকা-৭ আসনের। এখানে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্কুলটিতে অধিকাংশ প্রার্থীর এজেন্ট ছিল না। তার মধ্যে উল্লেখ্যযোগ্য স্বতন্ত্র প্রার্থী ইসহাক সরকারের ফুটবল ও লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মিলনের এজেন্ট নেই বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
ভোটের যে চিত্র দেখা গেলো লালবাগের দুই কেন্দ্রে
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
