রাজধানীর শাহবাগে অস্ত্রসহ এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মেট্রোরেল স্টেশনের নিচে থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মানবজমিনকে বলেন, শাহবাগ মেট্রো স্টেশনের নিচ থেকে আমরা অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছি। তাকে থানায় নেয়া হয়েছে। তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
ওদিকে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবিরের কেউ নন ।
