পলাশপুর উচ্চ বিদ্যালয়ের ৩ ঘণ্টায় ভোট পড়েছে ৫শ

ফন্ট সাইজ:

ঢাকা-৪ নির্বাচনী আসনের পলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম ৩ ঘন্টায় ৫০০ এর মতো ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইকবাল হোসেন মানবজমিনকে বলেন,  এটি ৯৫ নাম্বার কেন্দ্র। এ কেন্দ্রের মোট ভোটার ২৯৭৪ জন। সব মহিলা ভোটার। এখন পর্যন্ত ৬টি বুথে ৫০০ এর মতো ভোট কাস্ট হয়েছে। তবে বেলা বাড়ায় ভোটার লাইন দীর্ঘ হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) নির্বাচনী আসনের এলাকাগুলো হচ্ছে- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর- ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ নিয়ে। এ আসনে মোট প্রার্থী ৮ জন। এ এলাকার মোট ভোটার- ৩,৬২,৫০৬ জন। পুরুষ ভোটার- ১,৮৬,৪৬৭ জন। নারী ভোটার - ১,৭৬,০৩৪জন। তৃতীয় লিঙ্গ- ৫ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন