দেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর নির্বাচন হচ্ছে: জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর নির্বাচন হচ্ছে: জামায়াত

ফন্ট সাইজ:

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর ও আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য এটি ইতিহাস। কারণ তারা এর আগে এমন ভোট দেখেন নাই। তারা দেখেছেন রাতের ভোট, ডামি ভোট, জোরপূর্বক ভোট। এইবারই প্রথম এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, দেখছেন।’

এ সময় বেশকিছু কেন্দ্র নিয়ে অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ভোলায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। ভোলা-২ আসনে হামলা হচ্ছে আমাদের নেতাকর্মীদের ওপর। আমাদের এজেন্টকে বসতে দিচ্ছে না। প্রশাসন সহযোগিতা করছে না। কুমিল্লা-৮ আসনে সন্ত্রাসীরা হামলা করছে। কেন্দ্র নিয়ে অভিযোগ আসছে। এছাড়া নোয়াখালী-৬ আসনে আমাদের জোটের প্রার্থীর আসনেও একের পর এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন