ভারত

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আটকে রাখা ও বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কেবল প্রতিবেশিদের বক্তব্যের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো যায় না।বিচারপতি বলেছেন, কোনো ব্যক্তির জাতীয়তা নির্ধারণের জন্য কর্তৃপক্ষকে স্পষ্ট...

পশ্চিমবঙ্গের উপনির্বাচন

দুই কেন্দ্রেই বিজেপি বিপুল ভোটে জয়ী

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২,৭৫৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অতীতের সব রেকর্ড ম্লান করে তিনি জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস। প্রায়...

দিল্লিতে আরও তীব্র আন্দোলনের ডাক ইন্ডিয়া জোটের

৮ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো তীব্র করার ঘোষণা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। বুধবার সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আবারও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। জোটের নেতারা জানান, এই আন্দোলনে আরও বেশি সংখ্যক সাংসদ অংশ নেবেন। বুধবার যা ঘটেছে এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের...

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

৭ অক্টোবর (বুধবার), ২০২৬

ভারতের ইন্ডিয়া জোটের সাংসদদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নির্বাচন সদন অভিযান সাড়ে আট ঘণ্টা ধর্ণার মাধ্যমে শেষ হয়েছে। পুলিশ জোর করে সাংসদদের সরিয়ে নিয়ে যায়।রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ শতাধিক সাংসদকে দু ঘন্টা আটক করার পর রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। রাজপথে আন্দোলনের পর এবার...

নিষ্পত্তি হতে লাগবে ১৪৫ বছর!

পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে ৫ লাখ আপিলের ভারে জর্জরিত এক বিচারপতি

১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিষয়ে গঠিত ১৯টি আপিল ট্রাইব্যুনালের একটির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি পদত্যাগের ইচ্ছা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, কর্মরত অবস্থায় তিনি দিনে গড়ে মাত্র ১০টি আপিলের শুনানি করতে পেরেছেন। এই গতিতে চললে...

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছেই মমতা জানালেন, তাদের মূল লক্ষ্য জ্ঞানেশ কুমারের অপসারণ

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তিনি জানিয়েছেন, বর্তমানে তাদের মূল লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ।বুধবার নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠক আহ্বান কথা হয়েছে। ডিএমকে ছাড়া সব বিরোধী দল এই বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে।বৈঠকের আগের দিনই রাজধানীর...

দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধ তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ নির্বাচন কমিশনকে

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, নাম ও প্রতীক নিয়ে চার সপ্তাহের মধ্যে দু'পক্ষের বক্তব্য শোনার কাজ শেষ করতে হবে কমিশনকে। তার পর তাদের তিন মাসের মধ্যে প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে...

বিজেপির তিন শরিকও নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতা দাবি করেছে

২৬ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬

ভারতে ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে দুজন নির্বাচন কমিশনারের উত্থাপিত উদ্বেগের বিষয়ে নির্বাচন কমিশনের জবাবদিহিতা দাবি করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম তিনি শরিক দল। বিজেপির এই তিন শরিক দল হলো, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস), চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি ও উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক...

নাগাল্যান্ডে বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু

২৬ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে গত দুই দিনে বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক ও বেআইনি মদ পানের ফলে মোককচুং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে নমুনা পাঠিয়েছে।সংবাদসংস্থা সূত্রের খবর, এই মৃত্যুর ঘটনা তদন্ত...

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ

২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। শুক্রবার বিভিন্ন রাজ্যে পথে নেমেছেন কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের নেতা ও সমর্থকেরা।দেশ জুড়ে বিরোধী দলের সমর্থকদের এখন একটাই দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।দিল্লিতে কংগ্রেস সমর্থকদের একটি দল ব্যারিকেড ভেঙে নির্বাচন...

চার বছর বিরতির পর বাংলাদেশ ভারত থেকে গম কেনা শুরু করেছে

২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬

চার বছরের বিরতির পর বাংলাদেশ ভারত থেকে বড় আকারে গম কেনা পুনরায় শুরু করেছে। কৃষ্ণ সাগর অঞ্চল থেকে শস্য চালানে বিঘ্ন ঘটায় এবং দূরবর্তী বাজার থেকে সরবরাহ ক্রমশ ব্যয়বহুল হয়ে ওঠায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের গম কেনার দিকে আকৃষ্ট হয়েছেন বলে ভারতের রপ্তানিকারকরা জানিয়েছেন। ভারত আগষ্টের শেষ নাগাদ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে...

নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর জন্ম ১৯৬৬ সালে, মাধ্যমিক পাস ১৯৬৫ সালে

২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বয়স নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসনে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর নিহত আপ্তসহায়কের মা হাসি রানী রথকে। কিন্তু হাসি রানী যে হলফনামা মনোনয়ন জমা দেয়ার সময় দাখিল করেছেন তাতে বলা হয়েছে, তার জন্ম ১৯৬৬ সালে, অথচ তিনি মাধ্যমিক পাস করেছেন ১৯৬৫...