বাংলারজমিন

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের নতুন পরিচালকের সংবাদ সম্মেলন

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

নানা অনিয়মের অভিযোগে সাবেক সহকারী পরিচালক হোসাইন আহমদ ছাদেককে অব্যাহতি দেয়ার পর বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের নতুন সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন মাওলানা ফরিদুল আলম। গত মঙ্গলবার বিকালে পৌর শহরের বনরূপা পাড়া এলাকার ইসলামী শিক্ষা কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বান্দরবান ইসলাম শিক্ষা কেন্দ্রের দায়িত্বভার বুঝে নেন...

ময়মনসিংহে স্বর্ণের দোকানে নারীর হামলা

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জুয়েলারি (স্বর্ণের) দোকানে ছুরি নিয়ে হামলার চেষ্টায় ফারজানা আক্তার রুপা (৩৬) নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছুরি উদ্ধার করে। গ্রেপ্তার রুপা জেলার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী ও সে পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।...

শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩০টি বাড়িঘর ভাঙচুর

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

শ্রীপুর উপজেলার সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা...

ময়মনসিংহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক, বাসের চালক ও একজন পথচারী রয়েছেন। বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট...

ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় গৌরীপুরে আনন্দ মিছিল

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এম ইকবাল হোসেন দায়িত্ব গ্রহণ করায় ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (শপথ গ্রহণের দিন) বিকেল থেকে রাত পর্যন্ত গৌরীপুর পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, কলেজ মোড়, হাসপাতাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় এই...

মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অঙ্গসংগঠনের আরও ৭ নেতার বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। এদিন, মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। পরে, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ মুলতবি করে ২২শে ফেব্রুয়ারি পরবর্তী...

ইন্ডিয়া টুডের রিপোর্ট

অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মঙ্গলবার দুই বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক পর্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাণঘাতী বিক্ষোভ ও অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করার কঠিন দায়িত্ব এখন তার কাঁধে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারেক...

ভঙ্গুর থেকে স্থিতিশীল করে যাওয়াই বড় স্বস্তি- স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই মন্ত্রণালয় এখন অনেক স্থিতিশীল। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের বিদায় সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ফ্রি, ফেয়ার, অ্যান্ড ক্রেডিবল, উৎসবমুখর নির্বাচন দিয়ে যেতে পেরে আমি অনেক সন্তুষ্ট।...

আফরোজা খান রিতার সফলতার গল্প

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

আফরোজা খান রিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে যতগুলো নারী-প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাইকে ছাড়িয়ে রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে নতুন বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন। শুধু তাই নয় বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভোট ব্যবধানের রেকর্ডের ইতিহাসের পর দ্বিতীয়জন হচ্ছেন তারই আস্থাভাজন রিতা। তথ্য মতে, বেগম খালেদা জিয়া ২০০১...

ঘোড়াঘাটে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাদুল ওই এলাকার আহাদ আলীর ছেলে বলে জানা...

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন মীর শাহে আলম

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বগুড়ার গণতান্ত্রিক আন্দোলনের এক উর্বর ভূমির নাম বগুড়ার রাজনীতি। আর সেই উর্বরভূমির তৃণমূল থেকে উঠে আসা এক লড়াকু বিপ্লবী সৈনিকের নাম মীর শাহে আলম এমপি। তিনি এমন একজন নেতা যিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজপথের প্রতিটি ধূলিকণায় নিজের ঘাম ও শ্রম মিশিয়ে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ...

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি রফিক, সম্পাদক কর্নেল

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে শরিফুর হায়দার (রফিক সরকার) ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর (কর্নেল) জয়ী হয়েছেন। মঙ্গলবার ভোরে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৩১ জন ভোটারের...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিএনপি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। মঙ্গলবার দুপুর আড়াইটায় তার দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর...

সভাপতি মিজানুর রহমান-সাধারণ সম্পাদক জয়নুল হক, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জয়নুল হক নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি (১) পদে শেখ হাবিবুর রহমান, সহ-সভাপতি...

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরণ

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মৌলভীবাজার জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানেরও পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও অত্র স্কুলের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত...

‘সংবিধান সংস্কার পরিষদ’র শপথ নিলেন রেজওয়ানুল হক

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এজেডএম রেজওয়ানুল হক (আজ) গতকাল দু’টি শপথ গ্রহণ করেছেন। তিনি প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর...

দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

‘একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ’Ñ এই সেøøাগানকে সামনে রেখে দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য চাকরি মেলা। এসেট প্রজেক্ট ও বিশ^ব্যাংকের সহযোগিতায় এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-এসেট প্রজেক্টের...

লালমোহনে মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ভোলার লালমোহন উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা মাতৃভাষা...

ঢাকা-১৯ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সাভার-আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা-১৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে ছয়জন প্রার্থী মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানালেন ছারছীনার পীর

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান ও তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ছারছীনা শরীফের পীর সাহেব কেবলা ও বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ-এর আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন এ শুভেচ্ছা জানান।অভিনন্দন বার্তায়...

মন্ত্রিসভায় ডাক পেলেন অমিত

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন যশোর-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অমিতের বড় ভাই শানু ইসলাম সুমিত। বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অমিতের বড় ভাই জানান, আলহামদুলিল্লাহ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন পেয়েছেন। তবে মন্ত্রণালয় সম্পর্কে কোনো...

বেরোবি’র নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের নিয়োগ বাতিল করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে। গত সোমবার রাতে সংস্থাপন...

দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পুতুল

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এ দায়িত্ব পাওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে একমাত্র নারী...

শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতি

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১টার দিকে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে...

বেনাপোল বন্দর দিয়ে ২১০০ টন চাল আমদানি

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ৬ দিনে ১৫টি চালানের মাধ্যমে ২ হাজার ১০০ টন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা...