নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত সাদা দল সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়লাভ করেছে। এদিকে বিএনপি সমর্থিত নীল দল সভাপতিসহ ৫টি পদে জয়ী হয়, জামায়াত সমর্থিত সবুজ দল একটি পদে জয় পায়। গতকাল সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ১৫টি পদে মোট ৬২৫ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এজেডএম ফারুকের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি এ নিবার্চন পরিচালনা করেন। তাদের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত নীল দলের সভাপতি প্রার্থী এডভোকেট এবিএম জাকারিয়া ২৪৭ ভোট পেয়ে বিজয় হন। এদিকে সাধারণ সম্পাদক পদে ২৭০ ভোট পেয়ে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থী এডভোকেট মো. মোশারফ হোসেন মাসুদ। নির্বাচিত অন্য বিজয় প্রার্থীরা হলেন- সাদা দলের সিনিয়র সহ-সভাপতি সাহেদ হোসাইন, সহ-সভাপতি আশ্রাফুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ জাহিদ হোসাইন দিদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পলাশ, আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক নূর হোসেন সবুজ, সদস্য আদিল আমিন ও মো. মোকাদ্দেছ হাসান। নীল দলের সহ-সম্পাদক মো. সফিক উল্যাহ সুমন, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক মো. ছালেহ উদ্দিন, সদস্য নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ। সবুজ দল থেকে নির্বাচিত সদস্য হলেন-আবদুল্যাহ ইব্রাহিম ইমরান।
নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
