নড়াইলের গৃহবধূ সন্তানসহ খুলনা থেকে নিখোঁজ

নড়াইলের গৃহবধূ সন্তানসহ খুলনা থেকে নিখোঁজ

ফন্ট সাইজ:

নড়াইলের গৃহবধূ মৌসুমী খানম ও তার এক বছর বয়সী ছেলে তাজ শেখ খুলনা থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গেলেও শহীদুল্লাহ স্ত্রী-সন্তানের সন্ধান করতে পারেননি। বিগত প্রায় তিন মাস তিনি স্ত্রী-সন্তানের খোঁজে পথে পথে। শহীদুল্লাহ শেখের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী শহীদুল্লাহ বুধবার বিকালে জানান, একটি মামলায় জেলহাজতে থাকাকালে তার স্ত্রী মৌসুমী খানম ধর্ষণের শিকার হন। শহীদুল্লাহ জামিনে মুক্তি পাওয়ার পর ধর্ষণের ঘটনায় মৌসুমী খানম নিজে বাদী হয়ে নড়াইল আদালতে শহীদুল্লাহর আপন চাচাতো ভাই ইয়ামিন শেখের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেন। মামলা দেয়ার পর ইয়ামিন শেখ ক্ষিপ্ত হয়ে মৌসুমী খানম ও তার স্বামী শহীদুল্লাহকে হুমকি দিতে থাকে। তার হুমকির ভয়ে তারা খুলনা গিয়ে পালিয়ে থাকে। পালিয়ে থাকা অবস্থায় সেখান থেকে শহীদুল্লাহর স্ত্রী ও সন্তান হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের দীর্ঘ প্রায় তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও স্ত্রী-সন্তানের কোনো হদিস না মেলায় শহীদুল্লাহ চরম হতাশাগ্রস্ত ও উদ্বিগ্ন অবস্থায় পাগলের মতো স্ত্রী-সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন।

এদিকে, স্ত্রী-সন্তানের সন্ধান পেতে তিনি নিজের আত্মীয়স্বজন কারও তেমন কোনো সহযোগিতা না পেয়ে আরও ভেঙে পড়েছেন। বিশেষ করে শ্বশুর বাড়ির লোকজন তাকে কোনো প্রকার সহযোগিতা না করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্ত্রী-সন্তানের মিসিং ঘটনায় থানায় কোনো অভিযোগ বা জিডি নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী শহীদুল্লাহ। স্ত্রী-সন্তান ফিরে পেতে তিনি প্রশাসনসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন