মৌলভীবাজার জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানেরও পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও অত্র স্কুলের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে শিক্ষিকা এহসানা রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রাফি উদ্দিন, সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন এম এ হামিদসহ অন্যরা।
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
