মৌলভীবাজারে ধানের শীষের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের শপথ গ্রহণের পরপরই নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে নেমেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল সকালে মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সকালে শহরের কোর্ট রোড, পৌরসভা স্কুল এলাকা ও প্রেস ক্লাব মোড়ে নিজ হাতে ব্যানার-ফেস্টুন অপসারণ করেন মৌলভীবাজার পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল। এ সময় তাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, নির্বাচন শেষ হয়েছে এখন সময় শহরকে স্বাভাবিক ও পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনার। অলিউর রহমান বলেন, পর্যায়ক্রমে শহরের সব স্থানের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। আমরা শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে চাই। স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর এমন দায়িত্বশীল আচরণ নাগরিক শৃঙ্খলা ও সচেতনতার বার্তা বহন করে। শপথের পরপরই এ উদ্যোগকে অনেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেও আখ্যা দিয়েছেন। নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ দ্রুত এগিয়ে চলছে।
মৌলভীবাজারে শপথের পর ব্যানার ফেস্টুন অপসারণে বিএনপি নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
