আওয়ামী লীগের অফিস খুলে স্লোগান, গ্রেপ্তার ৫

আওয়ামী লীগের অফিস খুলে স্লোগান, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বন্ধ অফিস খুলে স্লোগান দেয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, বুধবার দুপুর পৌনে ১২টায় দলের ২০-২৫ জন নেতাকর্মী উপজেলা শাখা কার্যালয়ে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ এসে ৫ জনকে গ্রেপ্তার করলেও অনেকে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সাজ্জাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন (৭০), সদস্য গৌরাঙ্গ সরকার (৫৭), সদস্য বাবলু (৫৬) এবং মোটর শ্রমিক নেতা তোজাম্মেল হক (৫০)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন