লালমোহনে মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা মাতৃভাষা বাংলা অর্জন করেছি। তাদের স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন