সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে শরিফুর হায়দার (রফিক সরকার) ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর (কর্নেল) জয়ী হয়েছেন। মঙ্গলবার ভোরে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৩১ জন ভোটারের মধ্যে ৩৭৮ জন ভোট দেন। এ নির্বাচনের সভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরিফুর হায়দার (রফিক সরকার)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম সেলিম পেয়েছেন ৯০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর (কর্নেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান (মাসুদ) পেয়েছেন ১১৬ ভোট। এ পদে আরেক প্রার্থী ইন্দ্রজিৎ সাহা পেয়েছেন ১০৮ ভোট। এ ছাড়া সহ-সভাপতি আলীমুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে মরিয়ম রহমান উর্মি নির্বাচিত হয়েছেন। এ গ্রন্থাগার সম্পাদক পদে রবিউল আলম সেখ, সহকারী গ্রন্থাগার সম্পাদক সোলায়মান হোসেন (মুন্না), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ (হীরা), হিসাব নিরীক্ষক আনিছুর রহমান এবং নির্বাহী সদস্যের ছয়টি পদে আমান উল্লাহ মণ্ডল, আবুল কালাম আজাদ, এনামুল করিম শাহীন, সেরাজুল ইসলাম আকন্দ, তাজ উদ্দিন আহমেদ ও ইমদাদুল হক জিন্নাহ নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি রফিক, সম্পাদক কর্নেল
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
