‘সংবিধান সংস্কার পরিষদ’র শপথ নিলেন রেজওয়ানুল হক

ফন্ট সাইজ:

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এজেডএম রেজওয়ানুল হক (আজ) গতকাল দু’টি শপথ গ্রহণ করেছেন। তিনি প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে তিনি সকাল ১১টায় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপি’র সংসদ সদস্যদের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জানা যায়, সকালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি’র সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। দেরিতে আসায় তাদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন বিএনপি হতে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে শপথ নেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও এজেএম রেজওয়ানুল হক। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে হঠাৎ বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। কিন্তু সেখানে থেকে গিয়ে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। শুধুমাত্র জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ ব্যাপারে সংসদ সদস্য এজেএম রেজওয়ানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন