দেশ বিদেশ

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট পেশ

৬ মে (বুধবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০২১-২২ অর্থবছরের ৩৮টি অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই অডিট রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে।...

সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: প্রতিরক্ষা উপদেষ্টা

৬ মে (বুধবার), ২০২৬

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সত্যিকারের গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্ক থাকতে হবে। যে রাষ্ট্রের সিভিল-মিলিটারি সম্পর্কে ফাটল থাকে, সেই রাষ্ট্রব্যবস্থা কখনো স্থায়ী হয় না। জেলা প্রশাসক (ডিসি)...

শাপলা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ই জুনের মধ্যে দাখিল চিফ প্রসিকিউটর

৬ মে (বুধবার), ২০২৬

২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আগামী ৭ই জুনের মধ্যে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল আন্তর্জাতিক...

মৌলভীবাজারে ডাকাতির মামলায় ১৩ আসামির যাবজ্জীবন

৬ মে (বুধবার), ২০২৬

মৌলভীবাজারে ১৩ আসামির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। এবং প্রত্যেক আসামিকে অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর করে সাজা প্রদানের আদেশ দেয়া হয়েছে। দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক এই তথ্যটি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- মিলন মিয়া, রাহেল মিয়া, দুলাল আহমদ, শাহেদ...

শাপলা চত্বরে শহীদদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা

৬ মে (বুধবার), ২০২৬

২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার দাবিতে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে আয়োজিত এই সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক...

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা

৬ মে (বুধবার), ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতার নাম পাওয়া গেছে। এ নিয়ে চলছে দলের ভেতর ও বাইরে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গত ১লা মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির...

৭ বছরের শিশুর বয়স ২১ দেখিয়ে মামলা বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

৬ মে (বুধবার), ২০২৬

নাটোরে ৭ বছর বয়সী প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুর বয়স ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টার মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এই নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ৭ দিনের মধ্যে ওই শিশুকে অব্যাহতি...

নিজামীর পুত্রসহ কিছু নেতাকর্মীর এনসিপিতে যোগদান

৬ মে (বুধবার), ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা আশা করছি, আগামী ১০ই মে’র মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তিনি বলেন, ৩০শে এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রপ্রার্থী দেয়ার কথা ছিল। কিন্তু আমাদের ব্যক্তিগত...

বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

৬ মে (বুধবার), ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর নয়ানগর ও বাড্ডার আফতাব নগর এলাকায় পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মোহাম্মদ শাফায়েত হোসেন (১৬) ও মোহাম্মদ আরিফ (২৬)। মঙ্গলবার দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে সকাল...

এবার হত্যাচেষ্টা মামলায় ডিজিএফআই’র আফজাল নাছের তিনদিনের রিমান্ডে

৬ মে (বুধবার), ২০২৬

রাজধানীর কোতোয়ালি থানার জগন্নাথ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অনিক কুমার দাস’র হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের (৬১)কে গ্রেপ্তার দেখিয়ে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের...

ভারতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

৬ মে (বুধবার), ২০২৬

ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট...

পশ্চিমবঙ্গের পরিষদীয় নেতা নির্বাচনে পর্যবেক্ষক হয়ে আসছেন অমিত শাহ

৬ মে (বুধবার), ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি’র মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে পরিষদীয় দলের বৈঠকে। ইতিমধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পরিষদীয় দলের বৈঠকে পাঠানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে রাজনাথ সিংও আসছেন কলকাতায়। ফলপ্রকাশের পরের দিন মঙ্গলবার বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের...

গাড়ি নষ্ট নিয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ

হেঁটে না হয় ঠেলাগাড়িতে আসবো

৫ মে (মঙ্গলবার), ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসার পথে গাড়ি নষ্ট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গতকাল আন্তর্জাতিক বিচারকাজ শুরুর পর এজলাসে বসে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হয় হেঁটে আসবো, নয় ঠেলাগাড়ি দিয়ে। ওপর মহলে জানিয়ে দেন।’এদিন সকালে বিচারকাজ শুরুর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ...

ইন্ডিয়ান এক্সপ্রেসের নিবন্ধ

পশ্চিমবঙ্গের নির্বাচন এসআইআর এবং বঞ্চনার কথা

৫ মে (মঙ্গলবার), ২০২৬

পশ্চিমবঙ্গে স্পেশাল ইমপেডিমেন্ট রিমুভাল বা এসআইআর ছিল এমন একটি বিশেষ কর্মসূচি, যা বিজেপি পরিকল্পনা করে, নির্বাচন কমিশন (ইসিআই) বাস্তবায়ন করে এবং সুপ্রিম কোর্ট অনুমোদন দেয়। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এমনভাবে সাজানো হয়েছিল, যাতে বাংলায় ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় বিজেপি’র সামনে থাকা জনসংখ্যাগত বাধা দূর করা যায়। ইসিআইয়ের বাইরে থেকে আনা কর্মকর্তাদের...

বিজেপি’র জয়ের নেপথ্যে যে যে কারণ কাজ করেছে

৫ মে (মঙ্গলবার), ২০২৬

অপ্রত্যাশিতভাবে দু’শোর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু কোন ম্যাজিকে এই গেরুয়া ঝড়? গোটা উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপি তাদের শক্ত ঘাঁটিকে আরও পোক্ত করেছে। দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্গেও বিজেপি এক চেটিয়া আধিপত্য বিস্তার করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের সব আসনে বিজেপি জয়ী...

পররাষ্ট্রে নয়া ৪ অনুবিভাগ

জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস

৫ মে (মঙ্গলবার), ২০২৬

অবশেষে নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু ও আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় স্বতন্ত্র অনুবিভাগ চালু করলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আধুনিক বিশ্বে বহু আগে থেকে ফরেন অফিসের অধীনে এসব বিভাগ বা অনুবিভাগ পরিচালিত হলেও এবারই প্রথম বাংলাদেশ এমন উদ্যোগ নিলো। সেগুনবাগিচার এ সংক্রান্ত নোটে বলা হয়েছে- বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সুনির্দিষ্ট...

উর্দুভাষীদের পুনর্বাসনে বিশেষ কমিশন গঠনের দাবি

৫ মে (মঙ্গলবার), ২০২৬

উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন উর্দুভাষী জনগোষ্ঠীরা। সভায় বক্তারা বলেন, উর্দুভাষীদের পুনর্বাসনে বিশেষ কমিশন গঠন করতে হবে। ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। গতকাল রাজধানীর দ্য ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে কাউন্সিল অফ মাইনোরিটিজ এর আয়োজনে সভায় জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।...

৬ ইসলামী ব্যাংকের নিয়োগ-ছাঁটাই নিয়ে তদন্তে সাত সদস্যের কমিটি

৫ মে (মঙ্গলবার), ২০২৬

ছয়টি ইসলামী ধারার ব্যাংকে নিয়োগ ও ছাঁটাই বিধিসম্মত হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে- জাল সনদ, বক্সভিত্তিক জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই বিপুলসংখ্যক লোক নিয়োগ দেয়া হয়েছিল। ব্যাংকগুলো কোন উপায়ে ছাঁটাই করেছে এবং নিয়োগের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল কিনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে কিনা, শিক্ষাগত...

প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ মে (মঙ্গলবার), ২০২৬

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের...

জামিন জালিয়াতি, বেঞ্চ অফিসার বরখাস্ত

৫ মে (মঙ্গলবার), ২০২৬

‘কুকি-চিনের’ ২০ হাজার পোশাক তৈরির মামলার প্রধান আসামির জালিয়াতির মাধ্যমে জামিন নেয়ার ঘটনায় বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছেন হাইকোর্ট। এর আগে প্রায় ৭ মাস পূর্বে উচ্চ আদালতে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পেয়েছে গত সপ্তাহে।মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির...

সংরক্ষিত নারী এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন: ফখরুল

৫ মে (মঙ্গলবার), ২০২৬

সংরক্ষিত নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র সংসদ সদস্যরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ মে (মঙ্গলবার), ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। রিটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত জবপরঢ়ৎড়পধষ ঞৎধফব অমৎববসবহঃ (জঞঅ)’র বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়। সোমবার পিটিশনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাঈদুল...

ঢাকা মেডিকেলে দালালসহ গ্রেপ্তার ৬০

৫ মে (মঙ্গলবার), ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ অভিযানে দালাল চক্রের ৬০ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ বাহিনীর সদস্যরা। পরে গ্রেপ্তারকৃতদের শাহবাগ থানায় হস্তান্তর...

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

৫ মে (মঙ্গলবার), ২০২৬

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল বেইজিং সফরে যাচ্ছেন। জানা গেছে, ৫ই মে...

ইউনেস্কো-টিআইবি’র আলোচনা সভায় বক্তারা

গণমাধ্যমে জনআস্থা তৈরিতে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ

৪ মে (সোমবার), ২০২৬

বাংলাদেশের গণমাধ্যমে বিরাজমান বিভিন্ন কাঠামোগত সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব, সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি, ডিজিটাল মাধ্যমে ভুয়া ও অপ-তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতাসহ নানাবিধ সমস্যা উতরে গণমাধ্যমে জনআস্থা তৈরিতে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউনেস্কোর যৌথ আলোচনা সভায় এসব পরামর্শ...

নজিরবিহীন সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে একটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনঃনির্বাচনের ঘোষণা

৪ মে (সোমবার), ২০২৬

পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে সাম্প্রতিক সময়ে একটি গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে পুনঃনির্বাচনের সিদ্ধান্তের নজির নেই। এবারের নির্বাচনে সেই নজিরবিহীন ঘটনাই ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। আগামী ২১শে মে ফলতার ২৮৫ ভোটকেন্দ্রে আবার ভোটগ্রহণ হবে। আর...

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

৪ মে (সোমবার), ২০২৬

গত ২২শে এপ্রিল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর আবারো জনস্বার্থে বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ এর...

সুপ্রিম কোর্টে ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত

৪ মে (সোমবার), ২০২৬

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দু’দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসনের দেয়া পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর ফলে চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়াল পদ্ধতির পরিবর্তে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা এক বিজ্ঞপ্তিতে...

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

৪ মে (সোমবার), ২০২৬

দেশ জুড়ে হাম ও রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ফলে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশু-মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত...