মৌলভীবাজারে ১৩ আসামির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩৯৫ ধারায় যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। এবং প্রত্যেক আসামিকে অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর করে সাজা প্রদানের আদেশ দেয়া হয়েছে। দায়িত্বরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক এই তথ্যটি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- মিলন মিয়া, রাহেল মিয়া, দুলাল আহমদ, শাহেদ মিয়া, সেলিম মিয়া, সাতির আলী, জুনাব আলী, কামাল মিয়া, মকরম আলী, নকুল মিয়া, খোকন মিয়া, জাকারিয়া আহমদ, জামাল মিয়া এই সকল আসামির বাড়ি কুলাউড়া থানাধীন ভিন্ন ভিন্ন গ্রামে। রায় ঘোষণাকালীন ৩ জন আসামি উপস্থিত থাকায় তাদের সাজা পরোয়ানায় হাজতে প্রেরণ করা হয়। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।
