ঢাকা মেডিকেলে দালালসহ গ্রেপ্তার ৬০

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ অভিযানে দালাল চক্রের ৬০ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ বাহিনীর সদস্যরা। পরে গ্রেপ্তারকৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন