বাংলারজমিন

বড়লেখায় ২ কেজি গাঁজাসহ আটক ১

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর...

ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেছে কৃষক আল আমিনের স্বপ্ন। বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে সারোয়ার নামে এক মাছচাষি তার ফিশারির পানি পাশের ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে পার্শ্ববর্তী জমির কৃষক আল-আমিনের ৩৮ শতাংশ জমিতে চাষকৃত শসা ও টমেটোর ক্ষেত পানিতে তলিয়ে যায়। যার ফলে কৃষি...

বঙ্গোপসাগর ও সুন্দরবন অঞ্চলে নব্য জলডাকাত আতঙ্ক

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

বরগুনার পাথরঘাটা ও সুন্দরবনসহ সমুদ্র উপকূলীয় এলাকায় জলডাকাতদের অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ। যা নিয়ে নতুন করে ভয়ঙ্কর অবস্থা দেখা দিয়েছে। অতিসমপ্রতি বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জেলে বহরে আক্রমণ, গুলি, লুটপাট ও অপহরণের অনেকগুলো ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনার প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন করেছেন মৎস্যজীবী মাঝি-মাল্লা, সাধারণ জেলে ও ট্রলার...

পাবনায় ভূমি অফিসে নজিরবিহীন দুর্নীতি

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

পাবনার ভূমি প্রশাসনে সংঘটিত হয়েছে ভয়াবহ জালিয়াতি ও দুর্নীতির ঘটনা। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় সম্পূর্ণ নিষ্কণ্টক একটি জমিকে গোপনে ‘ক’ তফসিল (অর্পিত সম্পত্তি) ভুক্ত করা হয়। এরপর সেই তথ্য গোপন রেখে একই জমি আবার নিষ্কণ্টক দেখিয়ে বিক্রি করা হয়। এই মহাজালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ...

উখিয়া-টেকনাফে ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধার বাড়ছে

২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

উখিয়া ও টেকনাফে প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাজার-লক্ষ পিস ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধারের খবর মিলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসমর্পণ করা স্বীকৃত ও চিহ্নিত কয়েকজন মাদক কারবারির জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় হওয়ার অভিযোগ। সব মিলিয়ে সীমান্তবর্তী এই জনপদে মাদকবিরোধী দৃশ্যমান অভিযান নিয়ে জনমনে...

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশুর হাত

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে মো. মোস্তাকিম (৮) নামে এক শিশুর ডান হাত ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতবিক্ষত হয়েছে শিশুটির একটি পা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় আলু জমি থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম মুন্সীকান্দি এলাকার মো. আল আমিনের ছেলে।...

সীতাকুণ্ডে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি জবরদখলের চেষ্টা, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম। গতকাল সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকায় খরিদসূত্রে মালিকানাধীন এসব জমি জবরদখলের চেষ্টা-হামলা ও মিথ্যা মামলার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মরিয়ম দাবি করেন,...

খুলনায় দিন-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

খুলনায় দিন-দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী...

টেন্ডার জমা দিতে বাধা, বিএনপি’র হাতে লাঞ্ছিত জামায়াত নেতা

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

পাবনা চাটমোহরে সরকারি হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে প্রকাশ্য সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। দরপত্র দাখিল ঠেকাতে সকাল...

কর্মস্থলে অনুপস্থিত, যমুনা অয়েলের ৩ সিবিএ নেতা বরখাস্ত

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসি’র তিন সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। বুধবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। বরখাস্তকৃতরা হলেন- মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার...

চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মাগুরায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় বিএনপি’র দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে দুর্বৃত্তরা ৮নং ওয়ার্ড বিএনপি’র...

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কর্মবিরতি

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতির সামাল দিতে কারখানা গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা...

রাজনগরে ক্রিকেট খেলায় ‘নো’ বল নিয়ে বাকবিতণ্ডা, বন্ধুর হাতে খুন

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলায় ‘নো’ বল নিয়ে বাকবিতণ্ডায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের নগরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদের (২০) ও অভিযুক্ত আতিক আহমদ (২১) ছিল বন্ধু-সহপাঠী। তাদের মধ্যে সখ্যতাও ছিল বেশ। প্রত্যেকের ঘর পাশাপাশি। সম্পর্ক আছে আত্মীয়তার। একসঙ্গে...

জামালগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে দুই ইউনিয়নে আগুন পুড়ে নিঃস্ব ৬ পরিবার

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। গত বুধবার রাতে এ দুই ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালগঞ্জ স্টেশনের একটি ইউনিট নোয়াগাঁও ঘটনাস্থলে পৌঁছে...

‘অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন- দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে...

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গত বুধবার রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অপরদিকে অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর...

দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্তে গত বছর ৩৬৩ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ৩৮০

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের আওতায় ২০২৫ সালে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৮০ জনকে আটকসহ ৩৬৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪০৭ টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সাতক্ষীরা...

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ। এসময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা...

বেরোবিতে শহীদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখনো শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য ও সহপাঠীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন,...

বেনাপোল দিয়ে ভারতে গেল সুপারিবাহী ১৭৬ ট্রাক

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

ভারত থেকে মান পরীক্ষার রিপোর্ট পাওয়ায় বেনাপোল বন্দরে আটকে থাকা রপ্তানিমুখী সুপারিবাহী ১৭৬টি ট্রাক ভারতে গেছে। দীর্ঘ চার মাস এসব ট্রাক বেনাপোল বন্দরে পড়ে ছিল। বর্তমানে যেসব সুপারির ট্রাক আসছে, সেগুলো মান পরীক্ষার রিপোর্ট নিয়েই ভারতে ঢুকছে। গত বুধবার থেকে এসব ট্রাক ভারতে প্রবেশ করা শুরু করেছে। এরইমধ্যে সব ট্রাক...